সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব - দিগন্ত জার্নাল

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

ভোটের হার, নির্বাচন কমিশন, ইসি সচিব, ত্রয়োদশ সংসদ নির্বাচন, ভোটার উপস্থিতি, বাংলাদেশ নির্বাচন

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে ৪ ঘণ্টায় ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ

ইসি সচিব বলেন, “এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটের তথ্য আমরা পেয়েছি। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।”

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩২ জন

ভোটকে নিরাপদ ও সুষ্ঠু করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন। ইসি পুরো নির্বাচনে হাজারখানেক ড্রোনের মাধ্যমে নজরদারি করছে।

নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় পার্টি। বহু বছর পর শঙ্কামুক্ত ভোটদানের প্রত্যাশা নিয়ে গ্রামেগঞ্জে লাখো তরুণ, যুবক ও প্রবীণ ভোট দিতে যাচ্ছেন।

এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দলের ১ হাজার ৭৫৫ জন প্রার্থী, স্বতন্ত্র ২৭৩ জন অংশ নিয়েছেন। মোট নারী প্রার্থী ৮৩ জন, যার মধ্যে ২০ জন স্বতন্ত্র প্রার্থী

Home » জাতীয় নির্বাচন ২০২৬
an adbox will go here