১৬ আসনে জামায়াত–এনসিপি, ১৩ আসনে বিএনপি জোটের জয় যুক্ত - দিগন্ত জার্নাল

১৬ আসনে জামায়াত–এনসিপি, ১৩ আসনে বিএনপি জোটের জয় যুক্ত

জামায়াত( এনসিপিশ আসন জয়, বিএনপিশ জোটশ ফলাফল, ত্রয়োদশশ সংসদশ নির্বাচন, আসনভিত্তিক ফলাফল, নির্বাচন ফল আপডেট, বাংলাদেশশ নির্বাচন ২০২৬, জাতীয় সংসদ নির্বাচন

দিগন্ত জার্নাল ডেস্ক । জাতীয় । বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে জামায়াত–এনসিপি জোট ও বিএনপি জোট বেশ কয়েকটি আসনে জয় যুক্ত করেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, জামায়াত–এনসিপি জোট ১৬টি আসনে এবং বিএনপি জোট ১৩টি আসনে জয় যুক্ত করেছে

জামায়াত–এনসিপি জোটের জয় পাওয়া আসনগুলোর মধ্যে রয়েছে রংপুর বিভাগের একাধিক আসন, কুষ্টিয়া ও চট্টগ্রামের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা। এই জোট রংপুর-১, রংপুর-২ ও রংপুর-৩সহ মোট তিনটি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া লালমনিরহাট-১, নীলফামারী-৩, গাইবান্ধা-১, দিনাজপুর-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও নওগাঁ-৬ আসনেও জয় যুক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার তিনটি আসন—কুষ্টিয়া-১, ২ ও ৩—এবং শরিয়তপুর-৩, লক্ষ্মীপুর-৩ ও চট্টগ্রাম-১৬ আসনেও এগিয়ে রয়েছে জামায়াত–এনসিপি জোট।

অন্যদিকে, বিএনপি জোট ১৩টি আসনে জয় যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে জামালপুর-১, বগুড়া-৩, সিলেট-৬, কিশোরগঞ্জ-২ ও ঢাকা-২০ আসন। এছাড়া ঝিনাইদহ-১, মুন্সিগঞ্জ-১, ফেনী-১ ও ফেনী-৩, লক্ষ্মীপুর-৪, বরিশাল-৬, চট্টগ্রাম-৪ এবং চট্টগ্রাম-১১ আসনেও বিএনপি জোট এগিয়ে রয়েছে।

এগুলো বেসরকারী প্রাথমিক ও জয়-যুক্ত ফলাফল। চূড়ান্ত ফল ঘোষণা হলে আসনসংখ্যায় পরিবর্তন আসতে পারে।

Home » নির্বাচন সংবাদ
an adbox will go here