চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ
দিগন্ত জার্নাল ডেস্ক:
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে বাংলাদেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল তিব্বত, এবং এটি বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনেও অনুভূত হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, এবং এর মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেলে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
এটি ঘটেছিল চার দিন পর, এর আগে গত ৩ জানুয়ারি ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।