মায়ের স্পর্শে তারেক রহমান, জীবনের শ্রেষ্ঠতম প্রশান্তিময় অনুভূতি - দিগন্ত জার্নাল

মায়ের স্পর্শে তারেক রহমান, জীবনের শ্রেষ্ঠতম প্রশান্তিময় অনুভূতি

দিগন্ত জার্নাল ডেস্ক:
গুনে গুনে সাড়ে সাত বছরের অপেক্ষা। একজন মানুষের জন্য সবচেয়ে আপনজন মা। এই দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মায়ের সান্নিধ্যে এলেন তারেক রহমান। এ যেন তাঁর জীবনের এক শ্রেষ্ঠতম প্রশান্তিময় অনুভূতি, যাকে স্বর্গীয় সুখ বলা চলে। আর এরই সাথে দুঃস্বপ্নের হলো পরিসমাপ্তি।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৩টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সৌজন্যে পাঠানো হয়।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। মাকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি তারেক। হুইলচেয়ারে বসা মাকে বুকে জড়িয়ে ধরেন তিনি। এই আবেগঘন মুহূর্ত দেখে অনেকের চোখেই পানি চলে আসে।

দলীয় সূত্র জানায়, লন্ডনে পৌঁছে খালেদা জিয়া সরাসরি হাসপাতালে ভর্তি হবেন। কিছুদিন ছেলের সান্নিধ্যে কাটানোর পর যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন।

২০০৭ সালের সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হন। এরপর তিনি পরিবারসহ লন্ডনে চলে যান। গত ৭ বছরে এটাই মা-ছেলের প্রথম দেখা।

খালেদা জিয়ার জীবন ছিল সংগ্রামমুখর। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে।

an adbox will go here