ছেলের ড্রাইভে মা যাচ্ছেন হসপিটালে - দিগন্ত জার্নাল

ছেলের ড্রাইভে মা যাচ্ছেন হসপিটালে

দিগন্ত জার্নাল ডেস্ক:
চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। মাকে দেখে আবেগ ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরেন তারেক রহমান। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিজে গাড়ি ড্রাইভ করে  লন্ডনের ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। ভিডিও ফুটেজে দেখা যায়, কালো গাড়ির সামনের সিটে বসে আছেন জুবাইদা রহমান, আর পেছনের সিটে খালেদা জিয়া।

সড়কের দুই পাশে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তারা খালেদা জিয়াকে স্বাগত জানান।

এ সফরে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, ছয়জন চিকিৎসক, প্যারামেডিকস এবং তার মেডিকেল বোর্ডের সদস্যরা। বিমানবন্দর থেকে সরাসরি ক্লিনিকে নেওয়া হয়েছে তাকে।

মা-ছেলের এই পুনর্মিলন দীর্ঘদিন পর। খালেদা জিয়াকে কাছে পেয়ে আবেগাপ্লুত হন তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান।

an adbox will go here