বিডিআর বিদ্রোহ: বিচার নিয়ে প্রহসন হচ্ছে অভিযোগ ভুক্তভোগীদের
দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য ও চাকরিচ্যুত সদস্যরা বিচার প্রক্রিয়াকে "প্রহসন" আখ্যা দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন।
(৯ জানুয়ারী ২০২৫) বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বিডিআর বিদ্রোহ পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
তারা জানান, অস্থায়ী আদালত কখন ও কোথায় বসবে তা স্পষ্ট নয়। এ বিষয়ে আইনজীবীরাও অন্ধকারে রয়েছেন।
এদিকে, বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। একইসঙ্গে গতকাল রাতে ওই মাঠে স্থাপিত আদালতের এজলাস পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবার ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
an adbox will go here