বিডিআর হ'ত্যা'কা'ণ্ড: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি - দিগন্ত জার্নাল

বিডিআর হ’ত্যা’কা’ণ্ড: বিস্ফোরক মামলার জামিন শুনানি ১৯ জানুয়ারি

দিগন্ত জার্নাল ডেস্ক:
বিডিআর হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় পরবর্তী জামিন শুনানির তারিখ ১৯ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত জানান বিচারক।

এর আগে সকালে বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের প্রতিবাদে তা সম্ভব হয়নি। বুধবার রাতে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসা মাঠে অবস্থান নেন এবং এজলাস কক্ষে আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লালবাগ ডিসি ও সেনাবাহিনীর একটি ইউনিট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। এরপর বিচারক নতুন তারিখ ঘোষণা করেন।

an adbox will go here