বিজিবির শক্ত অবস্থানে ভারত সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ
দিগন্ত জার্নাল ডেস্ক:
সীমান্তের পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলেও বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দৃঢ় অবস্থানের কারণে ভারত কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “বিগত সরকারের সময় ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতের কিছু বেআইনি কর্মকাণ্ডে সুযোগ দেওয়া হয়েছিল। তবে বর্তমান সরকারের সময় আমরা সীমান্ত সুরক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছি। বিজিবি ও স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে ভারতের বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ করতে হয়েছে।”
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।