ছাড় দেওয়া হবে না কোন অপরাধীকে: ডিবিপ্রধান - দিগন্ত জার্নাল

ছাড় দেওয়া হবে না কোন অপরাধীকে: ডিবিপ্রধান

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, কোনো সন্ত্রাসী রক্ষা পাবে না। শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল বা ইমন যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। শীর্ষ সন্ত্রাসীসহ অন্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশ কাজ করছে।”

এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হলেও এখনো তাকে গ্রেফতার করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। তথ্য যাচাই-বাছাই করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের কাজ অব্যাহত রয়েছে। জনগণ যেন শান্তিতে থাকতে পারে, তা নিশ্চিত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় হাজারীবাগ থেকে রাতুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। অভিযানের ভিত্তিতে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

an adbox will go here