কারাগারে অসুস্থ কামাল মজুমদার ঢামেকে ভর্তি - দিগন্ত জার্নাল

কারাগারে অসুস্থ কামাল মজুমদার ঢামেকে ভর্তি

দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কামাল মজুমদারকে কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, সকালবেলা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে প্রহরায় তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। তবে তিনি কোন মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কিছু জানাতে পারেননি।

বর্তমানে সাবেক এ প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

an adbox will go here