ঢাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল - দিগন্ত জার্নাল

ঢাবি ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিল

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাদ দেওয়া হয়েছে। কেবল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। বিষয়টি যৌক্তিক সংস্কার হিসেবে উল্লেখ করেছেন ঢাবির উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সর্বজনীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে কোটায় এই সংস্কার করা হয়েছে।”

২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২,৯৩৪ আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী, অর্থাৎ প্রতি আসনে লড়েছেন ৪৩ জন। ঢাকায় ৭১ হাজার ৪ জন এবং বিভাগীয় শহরগুলোতে ৫৪ হাজার ৪৯৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

an adbox will go here