মহাপরিচালকের ভারত সফর নিয়ে গোপনীয়তার অভিযোগ ভিত্তিহীন: বিজিবি - দিগন্ত জার্নাল

মহাপরিচালকের ভারত সফর নিয়ে গোপনীয়তার অভিযোগ ভিত্তিহীন: বিজিবি

দিগন্ত জার্নাল ডেস্ক:
আগামী ১৭-২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি)।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা’ শীর্ষক সংবাদ ভিত্তিহীন এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিজিবি বলেছে, ২০২৩ সালের ২৭ ডিসেম্বর তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সম্মেলনের তথ্য প্রকাশ করা হয়। একই সঙ্গে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়ে এই সম্মেলনের কথা উল্লেখ করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্তের বর্তমান পরিস্থিতিতে জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা বিজিবির ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর পোস্ট বা সংবাদ প্রচার করা হচ্ছে।

সংস্থাটি স্পষ্ট করে বলেছে, সম্মেলনে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরাও অংশ নেবেন। এতে কোনো গোপনীয়তার বিষয় নেই। বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি।

an adbox will go here