ঢাবিকে ৪ ঘণ্টার আলটিমেটাম, ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি - দিগন্ত জার্নাল

ঢাবিকে ৪ ঘণ্টার আলটিমেটাম, ৬ দাবি না মানলে কঠোর কর্মসূচি

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা ৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার আলটিমেটাম দিয়েছেন।

সোমবার দুপুরে ঢাকা কলেজ প্রাঙ্গণে শহিদ মিনারের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই আলটিমেটাম দেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংঘাতের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা এবং প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগসহ ৬টি দাবি জানিয়ে বলেন, দাবিগুলো পূর্ণ না হলে তারা কঠোর আন্দোলন শুরু করবেন।

শিক্ষার্থীদের ৬টি দাবি: ১. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংঘাতের দায় নিয়ে ক্ষমা প্রার্থনা এবং প্রো-ভিসি মামুন আহমেদের পদত্যাগ। ২. ঢাকা কলেজে হামলা ও নিউমার্কেট থানা পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা। ৩. ঢাবি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করার সঙ্গে জড়িতদের বিচার। ৪. সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্ক শেষ করে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন। ৫. সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিং। ৬. ঢাবি সংশ্লিষ্ট এরিয়ায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করা।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়, যা আন্দোলনের অন্যতম কারণ।

an adbox will go here