আসাদুজ্জামান খানকে ‘বাংলাদেশের কসাই’ বললেন প্রেস সচিব - দিগন্ত জার্নাল

আসাদুজ্জামান খানকে ‘বাংলাদেশের কসাই’ বললেন প্রেস সচিব

দিগন্ত জার্নাল ডেস্ক:
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ‘বাংলাদেশের কসাই’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রবিবার রাজধানীর হেয়ার রোডে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, “ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক, কৃষক, এমনকি রিকশাওয়ালাকেও নির্দয়ভাবে খুন করা হয়েছে। এর অন্যতম দায়ভার আসাদুজ্জামান খান কামালের।”

তিনি আরও দাবি করেন, ভারতীয় একটি মিডিয়ায় কামালের সাক্ষাৎকার আন্তর্জাতিক প্রোপাগান্ডার অংশ। “কোনো কসাইকে প্ল্যাটফর্ম দেওয়া উচিত নয়,” বলেন তিনি।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন।

an adbox will go here