ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ: জরুরি বৈঠকে সিদ্ধান্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকবে না সরকারি ৭ কলেজ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজের ভর্তি কার্যক্রম আলাদা করা হবে।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অংশ নেন ৭ কলেজের অধ্যক্ষরা।
বৈঠকে গৃহীত ৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো:
১. ঢাবি ও ৭ কলেজের সম্মানজনক পৃথকীকরণ নিশ্চিত করা।
২. ২০২৪-২৫ সেশন থেকেই ঢাবির অধীনে এসব কলেজে ভর্তি কার্যক্রম বন্ধ।
৩. শিক্ষা কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশ কার্যকর করা।
৪. আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসরণ।
৫. চলমান শিক্ষার্থীদের স্বার্থে ঢাবি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
ঢাবি উপাচার্য শিক্ষার্থীদের ধৈর্যধারণ এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।