ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ - দিগন্ত জার্নাল

ঢাকা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চেয়ারম্যান পদে অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক পদে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়, যা মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দোকার এহসানুল কবিরকে প্রেষণে ঢাকা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এদিকে, বোর্ডের আগের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে অবসরোত্তর ছুটির (পিআরএল) কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।

একইসঙ্গে, পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারকে প্রেষণ প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বহীন) করা হয়েছে। তার স্থানে সরকারি তিতুমীর কলেজের অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারকে প্রেষণে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

an adbox will go here