আ'লীগ নেতাদের পক্ষে বিএনপি সমর্থিত আইনজীবী, মানিকগঞ্জে বিক্ষোভ - দিগন্ত জার্নাল

আ’লীগ নেতাদের পক্ষে বিএনপি সমর্থিত আইনজীবী, মানিকগঞ্জে বিক্ষোভ

দিগন্ত জার্নাল ডেস্ক:
মানিকগঞ্জে বিভিন্ন মামলায় গ্রে’ফ’তার আওয়ামী লীগ নেতাদের পক্ষে আদালতে দাঁড়ানোয় বিএনপি সমর্থিত আইনজীবী মেজবাউল হকের বিরুদ্ধে বি’ক্ষো’ভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্রজনতা। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বি’ক্ষো’ভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেজবাউল হক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি। তার বিরুদ্ধে দলীয় আদর্শের বিপরীতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের পক্ষে আইনি সহায়তা দেওয়ার অভিযোগ উঠেছে।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ লিয়াকত হোসেন মোল্লার আদালতে দৌলতপুর থানায় হওয়া এক মামলার ছয় আসামি আত্মসমর্পণ করেন। ছাত্রজনতার ওপর হামলার অভিযোগে দা’য়ে’র মামলার আসামিরা জামিন চাইলে মেজবাউল হক তাদের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন। শুনানি শেষে তিনজনকে জামিন দেওয়া হয়, তাদের মধ্যে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, ধামশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী এবং সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন রয়েছেন।

এ ঘটনায় মানিকগঞ্জ জেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, “এখনো রক্তের দাগ শুকায়নি, অথচ বিএনপির একজন সিনিয়র নেতা আওয়ামী লীগ নেতাদের পক্ষে লড়ছেন! এটি মেনে নেওয়া যায় না।” তিনি মেজবাউল হককে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারের দাবি জানান।

তবে এ বিষয়ে আইনজীবী মেজবাউল হক বলেন, “মানবিক কারণে আসামিদের পক্ষে দাঁড়িয়েছি। এতে রাজনীতির কিছু নেই।”

an adbox will go here