গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ এইচআরডব্লিউ প্রতিনিধিদলের
নিজস্ব প্রতিবেদক, দিগন্ত জার্নাল:
হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রতিনিধিদল গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বুধবার সাক্ষাৎ করেছে।
রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে এইচআরডব্লিউ’র এশীয় পরিচালক এলাইন পিয়ারসনের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী’র সঙ্গে আলোচনা করেন।
এ সময় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ তথ্য শুনে প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করেন এবং গুম, মানবাধিকার লঙ্ঘন বা আইনবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও কার্যকর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব আরোপ করেন।
এইচআরডব্লিউ প্রতিনিধিদল আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে