সাবেক মন্ত্রী গ্রেফতার: ছাত্রদের চাপে হাতকড়া, ডিম নিক্ষেপ - দিগন্ত জার্নাল

সাবেক মন্ত্রী গ্রেফতার: ছাত্রদের চাপে হাতকড়া, ডিম নিক্ষেপ

দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের চাপে হত্যামামলায় গ্রেফতার সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে হাসপাতাল নেওয়ার সময় হাতকড়া পরাতে বাধ্য হয় পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রংপুর কোতোয়ালি থানা থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বের করার সময় ছাত্রদের প্রতিবাদে গাড়ি আটকে যায়। পরে পুলিশ তাকে হাতকড়া পরিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল থেকে বের করার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের এক গলি থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানিয়েছেন, ‘তার বিরুদ্ধে হত্যা, হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।’

an adbox will go here