বিশ্ব ইজতেমার প্রথম পর্বের বয়ান সূচি প্রকাশ - দিগন্ত জার্নাল

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের বয়ান সূচি প্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বৃহস্পতিবার বাদ মাগরিবের পর ভারতের মাওলানা ইব্রাহীম দেওলার আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। এবারের ইজতেমার প্রথম পর্বের আয়োজক হিসেবে তাবলিগ জামাতের শুরায়ি নেজামের অনুসারী মাওলানা জুবায়েরপন্থি সাথীরা রয়েছেন।

এদিকে, বুধবার বিকালে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রতিদিনের বয়ান ও আমলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায়, শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় তালিমের মোজাকারা করবেন ভারতের মাওলানা জামাল। বাদ জুমা বয়ান করবেন জর্ডানের মাওলানা ওমর খতিব, বাদ আছর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের, এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা খোরশিদ। বাদ জোহর ভারতের মাওলানা ইসমাঈল গুধরা, বাদ আসর ভারতের মাওলানা জুহাইরুল হাসান, এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা।

রোববার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের হেদায়াতি বয়ানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের কার্যক্রম। এরপর মাওলানা ইব্রাহীম দেওলা দোয়ার আদব ও বিশেষ দিক নির্দেশনা দেবেন। ইজতেমার প্রথম পর্বের আখেরি মুনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

এভাবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত হবে। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩ থেকে ৫ ফেব্রুয়ারি এবং তৃতীয় পর্ব ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

an adbox will go here