পিনাকীর নতুন আপডেট: জেনারেল ওয়াকারকে আর্মি সরানোর হুঁশিয়ারি - দিগন্ত জার্নাল

পিনাকীর নতুন আপডেট: জেনারেল ওয়াকারকে আর্মি সরানোর হুঁশিয়ারি

দিগন্ত জার্নাল ডেস্ক:
ঢাকা, ৫ ফেব্রুয়ারি ২০২৫: পিনাকী ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি ওয়াকার মিয়াকে সরাসরি আর্মি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তার ভাষায়, “ওয়াকার মিয়া, আর্মি সরাও ৩২ নাম্বার থিকা। খালেদ মোশাররফের মতো হিরু হওয়ার খায়েশ হইছে তোমার? তোমারে ডাকছে সরকার? নাকি নিজেই সরকার হওনের সাধ হইছে?”

এছাড়া, তিনি ওয়াকার মিয়াকে আরও সতর্ক করে বলেন, “সামলাইতে পারবা না ওয়াকার। ওয়ার্নিং দিতেছি, আর্মি সরাও।”

পিনাকী ভট্টাচার্যের এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার পোস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তার সমর্থকরা এই মন্তব্যকে সরকারের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান হিসেবে দেখছে, অন্যদিকে সরকারপন্থী অনেকেই এটিকে অনর্থক উস্কানি বলে মনে করছেন।

এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে পিনাকী ভট্টাচার্যের এই মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার বক্তব্য দেশের পরিস্থিতিকে আরো চ্যালেঞ্জিং করে তুলতে পারে।

an adbox will go here