অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তা হতে দেওয়া যাবেনা: রিজভী - দিগন্ত জার্নাল

অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে, তা হতে দেওয়া যাবেনা: রিজভী

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি দাবি করেন, দেশে গণতন্ত্রের বিকাশের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু প্রতিবিপ্লবের ষড়যন্ত্র চলাচ্ছে আওয়ামী লীগ এবং তার দোসররা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি’ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “গণতন্ত্রের অগ্রগতি কেউ মানতে পারছে না। বিশেষ করে ভারতীয় মিডিয়া শেখ হাসিনার পক্ষ নিয়ে যেভাবে কথা বলছে, তা গণতান্ত্রিক আচরণ নয়।”

তিনি আরও বলেন, “এখন সরকারের সমালোচনা করলে গুম হতে হবে— এমন ভয় আর নেই। আমরা সমালোচনা করব সরকারের সফলতার জন্য, কিন্তু এটাকে ব্যর্থ হতে দেব না।”

an adbox will go here