বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, আগামীকাল সন্ধ্যায়
দিগন্ত জার্নাল ডেস্ক:
দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে। বৈঠকটি সোমবার সন্ধ্যা ৬টায় যমুনায় অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জানতে চাইলে রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যকে জানান, সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে। তবে, বিএনপির প্রতিনিধি দলে কারা থাকবেন তা এখনও জানা যায়নি।
বর্তমানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। মির্জা ফখরুল আজ সন্ধ্যা ৫ টায় দেশে ফিরবেন।
গত শুক্রবার, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়।