রহস্য উন্মোচনে ধানমন্ডি ৩২-এর বেজমেন্ট থেকে তোলা হচ্ছে পানি - দিগন্ত জার্নাল

রহস্য উন্মোচনে ধানমন্ডি ৩২-এর বেজমেন্ট থেকে তোলা হচ্ছে পানি

দিগন্ত জার্নাল ডেস্ক:

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং পাশের দুটি ভবনে বিক্ষুব্ধ ছাত্র-জনতার ভাঙচুরের পর সেখানে একটি রহস্যজনক আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পাওয়া গেছে। অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ থাকতে পারে বলে সন্দেহ করছেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এখন সেই রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে। সেচযন্ত্রের মাধ্যমে পানি তোলার কাজ চলছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর ভবনের পাশে নির্মাণাধীন একটি ভবনের নিচ থেকে পানি তোলা শুরু হয়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিজানুর রহমান জানান, তারা নিচের জমে থাকা পানি সরিয়ে দিচ্ছেন, কিন্তু অন্য কোনো রহস্য বা কিছু তারা সেখানে দেখতে পাচ্ছেন না। তিনি আরও জানান, এই পানি বৃষ্টির পানি হতে পারে, এবং ধারণা করা হচ্ছে সেখানে প্রায় আড়াই লাখ লিটার পানি জমেছে।

এদিকে, গত বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্দোলনকারীরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। সেই সময়ই ওই আন্ডারগ্রাউন্ড ফ্লোরের সন্ধান পাওয়া যায়।

an adbox will go here