বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিল অন্তর্বর্তী সরকার
দিগন্ত জার্নাল ডেস্ক:
আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন সরকারি কর্মকর্তা অবশেষে ভূতাপেক্ষ (ব্যাকডেটেড) পদোন্নতি পেলেন। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পাঁচটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে—
✅ সচিব পদে ১১৯ জন
✅ অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন
✅ গ্রেড-১ পদে ৪১ জন
✅ যুগ্মসচিব পদে ৭২ জন
✅ উপসচিব পদে ৪ জন
এর আগে, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত সরকারের আমলে বঞ্চিতদের পদোন্নতি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। ফলে প্রায় ১,৫০০ অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেদন করেন, যাদের মধ্য থেকে ৭৬৪ জনকে যাচাই-বাছাই শেষে পদোন্নতি দেওয়া হয়।
এই পদোন্নতির ফলে কর্মকর্তারা ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা পাবেন, যা তাদের আর্থিক সুবিধা ও মর্যাদায় ইতিবাচক প্রভাব ফেলবে।