প্রধান উপদেষ্টা দুবাই সফরে, যোগ দেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ - দিগন্ত জার্নাল

প্রধান উপদেষ্টা দুবাই সফরে, যোগ দেবেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৫-এ অংশগ্রহণ করতে আগামী ১১-১৩ ফেব্রুয়ারি দুবাই সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম রোববার এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি জানান, সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণপত্র ১৩ জানুয়ারি আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শাইখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাখতুম পাঠান, এবং প্রধান উপদেষ্টা এর পরিপ্রেক্ষিতে সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

রফিকুল আলম বলেন, এবারের সম্মেলন সরকারের মধ্যে কার্যকরী অংশীদারিত্ব এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করতে কাজ করবে। সম্মেলনে যোগদান করে ড. ইউনূস বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন।

সফরের সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

an adbox will go here