আবরার হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু - দিগন্ত জার্নাল

আবরার হত্যা মামলায় আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু

দিগন্ত জার্নাল ডেস্ক:

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ মামলার শুনানি শুরু হয়।

এর আগে, ২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত এ মামলায় ২০ জনকে মৃ’ত্যু’দ’ণ্ড এবং পাঁচজনকে যা’ব’জ্জী’ব’ন কা’রাদ’ণ্ড দেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আবরারকে নি’র্মমভাবে পি’টি’য়ে হ’ত্যা করে। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার ম’র’দে’হ উদ্ধার করা হয়।

an adbox will go here