সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ - দিগন্ত জার্নাল

সাবেক মেয়র সাঈদ খোকন ও পরিবারের ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশে-বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। তার মা শাহানা হানিফ ও স্বজন জাবেদ আহমেদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে। এসব হিসাব থেকে অর্থ স্থানান্তরের চেষ্টা চলছে বলে দুদক জানতে পেরেছে। এ কারণে আদালতে আবেদন করে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের অনুমতি চাওয়া হয় এবং আদালত তা মঞ্জুর করেন।

এর আগেও, গত ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন, তার মা, স্ত্রী ও স্বজনদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুদক জানিয়েছে, অব্যাহত তদন্তের মাধ্যমে তাদের সম্পদের উৎস যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

an adbox will go here