ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার: মির্জা ফখরুল - দিগন্ত জার্নাল

ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার: মির্জা ফখরুল

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা এবং তার সহকর্মীরা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য কাজ করছেন।”

এর আগে, সন্ধ্যা ৬টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে দেড় ঘণ্টাব্যাপী বৈঠক করেন।

an adbox will go here