শবে বরাতের মহিমায় মানবকল্যাণে আহ্বান ড. ইউনূসের - দিগন্ত জার্নাল

শবে বরাতের মহিমায় মানবকল্যাণে আহ্বান ড. ইউনূসের

দিগন্ত জার্নাল ডেস্ক:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মহিমায় উদ্বুদ্ধ হয়ে মানবকল্যাণ ও দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে তিনি বলেন, “আসুন, সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি।”

বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।”

তিনি আরও বলেন, “এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত অর্জন করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন ও হেফাজত করুন, আমিন।”

an adbox will go here