২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার
দিগন্ত জার্নাল ডেস্ক:
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উচ্চ আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রফিকুল ইসলাম এই আদেশ দেন। এর আগে, গত ১ ডিসেম্বর, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন এই মামলার সব আসামিকে খালাস দেন।
মামলায় তারেক রহমানসহ খালাস পাওয়া বেশ কয়েকজন আসামি পলাতক ছিলেন। রায়ের পর, তাদের বিরুদ্ধে পূর্বে থাকা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ দেন।
এই সিদ্ধান্তের ফলে, তারেক রহমানসহ অন্য পলাতক আসামিরা গ্রেফতারি পরোয়ানা থেকে মুক্তি পেলেন।
দিগন্ত জার্নাল | সাম্যের আহ্বানে