জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার - দিগন্ত জার্নাল

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সরকার

দিগন্ত জার্নাল ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক রয়েছেন। তবে কেউ যদি কোনো অন্যায় না করে থাকেন এবং ক্ষমা চেয়ে স্থানীয় নির্বাচনে অংশ নিতে চান, তাদের বাধা দেওয়া হবে না। তবে গণহ’ত্যায় জড়িতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”

তিনি আরও বলেন, “বর্তমানে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নেই, জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করছেন। তবে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্বের কারণে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই স্থানীয় সরকার নির্বাচন দ্রুত সম্পন্ন হওয়া উচিত। এ বিষয়ে আলোচনা চলছে। তবে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।”

সরকার স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে আগামীতে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

an adbox will go here