র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, আসছে পুনর্গঠনের প্রস্তাব - দিগন্ত জার্নাল

র‍্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত, আসছে পুনর্গঠনের প্রস্তাব

দিগন্ত জার্নাল ডেস্ক:

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নাম পরিবর্তনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে বাহিনীটির পুনর্গঠনের কথাও ভাবা হচ্ছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিশোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘র‍্যাবের নাম পরিবর্তন ও পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নতুন নাম চূড়ান্ত হতে পারে।’ তবে নতুন নাম কী হবে, তা এখনো আলোচনার মধ্যে রয়েছে।

২০০৪ সালে গঠিত র‍্যাব মূলত সন্ত্রাসী ও জঙ্গি দমনের জন্য পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ শুরু করেছিল। তবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে নানা বিতর্ক তৈরি হয়।

যুক্তরাষ্ট্র ২০২১ সালে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। অন্যদিকে, গঠিত গুম–সংক্রান্ত তদন্ত কমিশনের ভাষ্য অনুযায়ী, ৪০০টি গুমের ঘটনায় ১৭২টির সঙ্গে র‍্যাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

an adbox will go here