চীনে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভিসা দ্রুত দেওয়ার ব্যবস্থা - দিগন্ত জার্নাল

চীনে চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভিসা দ্রুত দেওয়ার ব্যবস্থা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশিরা যদি চীনে উন্নত চিকিৎসা নিতে চান, তবে জরুরি রোগীদের জন্য একদিনের মধ্যে ভিসা দেওয়ার ব্যবস্থা চালু করতে কাজ চলছে। মঙ্গলবার চীনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এর সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য দেন তিনি।

ইয়াও ওয়েন বলেন, কুনমিং শহরের তিনটি হাসপাতাল বাংলাদেশিদের জন্য বরাদ্দ করা হয়েছে, যেখানে তারা জরুরি চিকিৎসা নিতে পারবে। এই চিকিৎসার জন্য বাংলাদেশিরা সরাসরি দূতাবাসে এসে ভিসা পাবেন এবং সে দিনই তাদের ভিসা প্রদান করা হবে।

তিনি আরও জানান, বাংলাদেশ-চীন সম্পর্ক অত্যন্ত কার্যকর এবং মিউচ্যুয়াল বেনিফিট সহযোগিতা অব্যাহত থাকবে। চীন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সম্মান করে এবং বাংলাদেশে অভ্যন্তরীণ ইস্যুতে চীন কখনো হস্তক্ষেপ করে না।

an adbox will go here