শহিদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন, মুখপাত্র ও আহ্বায়ক কমিটি ঘোষণা - দিগন্ত জার্নাল

শহিদ সেনা অ্যাসোসিয়েশন’ গঠন, মুখপাত্র ও আহ্বায়ক কমিটি ঘোষণা

দিগন্ত জার্নাল ডেস্ক:

২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সংগঠন ‘শহিদ সেনা অ্যাসোসিয়েশন’ তাদের মুখপাত্র ও আহ্বায়ক কমিটি গঠন করেছে। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো ন্যায়বিচার লাভ, শহিদ সেনাদের অবদান স্মরণ রাখা, এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করা।

মুখপাত্র ও আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন:

শহিদ কর্নেল মজিবুল হকের স্ত্রী না‎হরীন ফেরদৌস,

শহিদ লে. কর্নেল ইনশাদ ইবনে আমিনের স্ত্রী ডা. রোয়েনা মতিন,

শহিদ মেজর মোসাদ্দেকের স্ত্রী কোহিনূর হোসাইন,

শহিদ মেজর মোহাম্মাদ সালেহের স্ত্রী নাসরিন আহমেদ,

শহিদ মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান জুলি,

শহিদ কর্নেল কুদরত এলাহী রহমান শফিকের সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান,

শহিদ লে. কর্নেল লুৎফর রহমানের সন্তান ডা. ফাবলিহা বুশরা,

শহিদ কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের সন্তান আশরাফুল আলম হান্নান।

শহিদ সেনা অ্যাসোসিয়েশন গত ১৬ বছর ধরে প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি শহিদদের স্মরণে মিলাদ মাহফিল আয়োজন করছে এবং হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রাপ্তির জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই ধারাবাহিকতায়, তাদের সম্মতিতে একটি স্থায়ী প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যেকোনো শহিদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন।

অ্যাসোসিয়েশনের সদস্যরা গণমাধ্যমে নিয়মিত বিচার প্রক্রিয়া নিয়ে মন্তব্য করেছেন এবং আহ্বায়ক কমিটিতে নির্বাচিত হয়েছেন, যারা মূলত মুখপাত্র হিসেবে কাজ করবে।

an adbox will go here