কুয়েটে ছাত্রলীগ স্টাইলে ছাত্রদল হামলা চালিয়েছে: আব্দুল হান্নান মাসুদ - দিগন্ত জার্নাল

কুয়েটে ছাত্রলীগ স্টাইলে ছাত্রদল হামলা চালিয়েছে: আব্দুল হান্নান মাসুদ

দিগন্ত জার্নাল ডেস্ক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ মন্তব্য করেছেন যে, “ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হয়েছে।” মঙ্গলবার নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

মাসুদ বলেন, “কুয়েটে ছাত্রদল, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো।”

প্রসঙ্গত, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর থেকে শুরু হওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষ বিকাল পর্যন্ত চলতে থাকে। এই ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন, যা ছাত্রদলের একাধিক নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।

an adbox will go here