শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো - দিগন্ত জার্নাল

শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ বাড়লো

দিগন্ত জার্নাল ডেস্ক:

শ্রম, গণমাধ্যম, স্বাস্থ্য, নারী ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশনগুলোর কাজ সম্পন্ন করার স্বার্থে এই বর্ধিত সময় দেওয়া হলো। এর আগে, গত ১৮ নভেম্বর অন্তর্বর্তী সরকার এই পাঁচটি সংস্কার কমিশন গঠন করে এবং তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় ১৭ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ায় কমিশনগুলোর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

an adbox will go here