উচ্চশিক্ষায় বাংলা ভাষার সংকট: উপেক্ষিত মাতৃভাষা, বাধ্যতামূলক ইংরেজি - দিগন্ত জার্নাল

উচ্চশিক্ষায় বাংলা ভাষার সংকট: উপেক্ষিত মাতৃভাষা, বাধ্যতামূলক ইংরেজি

দিগন্ত জার্নাল ডেস্ক:

দেশের সরকারি-বেসরকারি মিলিয়ে দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় থাকলেও উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার দিন দিন কমছে। বিশেষ করে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞান ও ব্যবসায় অনুষদের বইগুলো ইংরেজিতে লেখা থাকায় শিক্ষার্থীদের নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পাঠ্যক্রম ও পরীক্ষার মাধ্যম ইংরেজি হওয়ায় শিক্ষার্থীদের বাংলায় পড়াশোনার সুযোগ প্রায় নেই বললেই চলে। কলা অনুষদের কিছু বিষয়ে বাংলা মাধ্যম চালু থাকলেও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদে শিক্ষার্থীদের ওপর ইংরেজির খড়্গ চাপানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় শতভাগ পাঠ্যক্রমই ইংরেজিতে পরিচালিত হয়। এমনকি ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র সাতটির নাম বাংলায়। ফলে উচ্চশিক্ষায় বাংলা ভাষার ব্যবহার আশঙ্কাজনকভাবে কমছে। অথচ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনার সঙ্গে বাংলার প্রচলন সরাসরি যুক্ত। শিক্ষাবিদরা মনে করেন, উচ্চশিক্ষায় বাংলার এই অবহেলা শুধু শিক্ষার্থী বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, রাষ্ট্র ও সরকারেরও দায় রয়েছে। বাংলা ভাষায় উচ্চশিক্ষার প্রসার ঘটাতে রাষ্ট্রীয়ভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা, ভালো অনুবাদকের তৈরি ও পাঠ্যবই বাংলায় রূপান্তরের উদ্যোগ নেওয়া জরুরি।

একুশে বইমেলায় পাঠকের ভিড়, বাড়ছে বিক্রি

বইমেলার ২০তম দিনে পাঠক-দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। আগামীকাল ২১ ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলায় উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে। প্রকাশকরা বলছেন, এখন যারা আসছেন, তারা শুধু ঘুরতে আসছেন না; বরং বই কিনছেনও। গতকাল পর্যন্ত নতুন বই এসেছে ১,৭৯৩টি।

মেলার মূলমঞ্চে ‘শিশুসাহিত্যের মহিরুহ রোকনুজ্জামান খান দাদাভাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে তার সাহিত্যকর্মের বিশদ আলোচনা করা হয়।

an adbox will go here