২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরানোর নির্দেশ - দিগন্ত জার্নাল

২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১,১৩৭ জনের চাকরি ফেরানোর নির্দেশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

১৭ বছর আগে ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত এক হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এর আগে ২০১০ সালের ১১ জুলাই আপিল বিভাগ ২৭তম বিসিএসে প্রথমবারের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন। পরবর্তীতে ১,১৩৭ জন ভুক্তভোগীর পক্ষে ১৪০ জন আবেদন করলে ২০২৪ সালের ৭ নভেম্বর আপিল বিভাগ তাদের আপিলের অনুমতি মঞ্জুর করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক এবং পিএসসির পক্ষে আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।

২০০৭ সালে প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হলেও তত্ত্বাবধায়ক সরকার সে ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়। দ্বিতীয় পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন এবং তাদের নিয়োগ দেওয়া হয়। তবে প্রথম পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১,১৩৭ জনের চাকরি হয়নি।

এই রায়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ের অবসান হলো এবং নিয়োগবঞ্চিতরা চাকরিতে ফিরতে পারবেন।

an adbox will go here