ভাষা শহিদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন - দিগন্ত জার্নাল

ভাষা শহিদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দিগন্ত জার্নাল ডেস্ক:

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১২ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…’ গানটি বাজতে থাকলে তিনি নীরবে দাঁড়িয়ে ভাষা শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শহীদ মিনার প্রাঙ্গণে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

an adbox will go here