মরক্কো সম্মেলনে ইসরাইলি বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে - দিগন্ত জার্নাল

মরক্কো সম্মেলনে ইসরাইলি বক্তব্যের সময় বাংলাদেশের ওয়াকআউট, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

দিগন্ত জার্নাল ডেস্ক:

মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে গাজা সংকটে ইসরাইলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বাংলাদেশসহ বেশ কিছু দেশ ওয়াকআউট করেছে। তবে কিছু মহল তা ভুলভাবে ব্যাখ্যা করে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি স্পষ্ট করে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ৪র্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে ইসরাইলি প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশকিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিকভাবে ওয়াকআউট করেন, বাংলাদেশও তাদের মধ্যে ছিল।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে গাজা ইস্যুতে বাংলাদেশের সুপরিচিত অবস্থান পুনর্ব্যক্ত করা হয় এবং সবাইকে অনুরোধ জানানো হয় যে, ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে, ইসরাইলি প্রতিনিধির বক্তব্যে অনেক দেশ ওয়াকআউট করলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন এবং ইসরাইলি বক্তব্যকে সমর্থন করেছেন, যা সঠিক নয়।

an adbox will go here