জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ১৩ মার্চ ঢাকায় আসছেন
দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী ১৩ মার্চ চারদিনের সফরে ঢাকা আসবেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর ১৩ থেকে ১৬ মার্চ পর্যন্ত গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এই সফরটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত হবে।
এছাড়া, বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অন্যান্য অগ্রাধিকার ইস্যু সম্পর্কিত বিশেষ দূত ড. খলিলুর রহমান গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ড. ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।