শিবির সভাপতির দাবি: একাত্তরের গণহত্যার জন্য শেখ মুজিব দায়ী - দিগন্ত জার্নাল

শিবির সভাপতির দাবি: একাত্তরের গণহত্যার জন্য শেখ মুজিব দায়ী

দিগন্ত জার্নাল ডেস্ক:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম একাত্তরের গণহত্যার প্রসঙ্গে বলেন, “এ গণহত্যার মূল পরিকল্পনা ছিল টিক্কা খান ও ভুট্টোর কাছ থেকে। তাদের সরাসরি মদদেই বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে।” তিনি বলেন, “এই গণহত্যার অবশ্যই বিচার হওয়া উচিত।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

শিবির সভাপতি আরও বলেন, “১৯৫ জন চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল, তাদেরকে কে ছেড়ে দিয়েছিল? শেখ মুজিব।” তিনি দাবি করেন, শেখ মুজিবের এই সিদ্ধান্তের জন্য তাকে দায়ী করা উচিত এবং তার মরণোত্তর বিচার হওয়া উচিত।

শিবির সভাপতি ৭১ ইস্যুর দায় তাদের উপর চাপানোর প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, “জিয়াউর রহমানই সর্বপ্রথম বাংলাদেশে পক্ষ-বিপক্ষের রাজনীতিকে ভ্যানিশ করে ইনক্লুসিভ রাজনীতি তৈরি করেছিলেন।”

তিনি আরও বলেন, “শাহ আজিজুর রহমান, আবদুর রহমান বিশ্বাস, মসিউর রহমান যাদু মিয়া, এবং মির্যা ফখরুল ইসলাম—এদের নাম উল্লেখ করে তিনি জিয়াউর রহমানের ক্ষমতায় এসব ব্যক্তিদের দায়িত্ব দেয়ার বিষয়টি তুলে ধরেন।”

শিবির সভাপতি ছাত্রদলের সভাপতিকে প্রশ্ন করেন, “জিয়াউর রহমানের দায় কি তারা এড়াতে পারবেন, যদি একাত্তরের দায় অন্যের উপর চাপিয়ে দেওয়া হয়?”

an adbox will go here