শ্বাসরুদ্ধকর জয়ে আফগানিস্তান, ইংল্যান্ডের বিদায়
দিগন্ত জার্নাল ডেস্ক:
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির এক মহাকাব্যিক লড়াইয়ে ইংল্যান্ডকে ৮ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। প্রথমবার অংশ নিয়েই তারা তুলে নিয়েছে দারুণ এক জয়।
ইবরাহিম জাদরানের অসাধারণ ব্যাটিংয়ে ৩২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানরা। তিনি ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ। জবাবে ইংল্যান্ডের হয়ে লড়াই চালান জো রুট, ১১১ বলে ১২০ রান করলেও বাকিরা সুবিধা করতে পারেননি। বিশেষ করে আজমতউল্লাহ ওমরজাই ৫৮ রানে ৫ উইকেট নিয়ে ইংলিশদের ব্যাকফুটে ঠেলে দেন।
শেষ পর্যন্ত ৩২৬ রানের লক্ষ্যে নেমে ইংল্যান্ড থেমে যায় ৩১৭ রানে, নিশ্চিত হয় তাদের বিদায়। অন্যদিকে, দুই ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে আফগানিস্তান এখনো সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। তাদের পরবর্তী ম্যাচ ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।