নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ ঘোষিত
নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল
দেশে ছাত্রদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
নতুন দলের শীর্ষ ৬ পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। মুখ্য সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। দলের যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন।
জানা গেছে, নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে। এজন্য আহ্বায়ক কমিটির আকার বাড়ানো হচ্ছে। ইতোমধ্যে একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধারা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। পাশাপাশি, আন্দোলনের আলোচিত নারী নেত্রীদেরও নতুন দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।