রমজান মাসের চাঁদ দেখা নিয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
দিগন্ত জার্নাল ডেস্ক:
রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার (১ মার্চ) অনুষ্ঠিত হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ বিষয়ে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করা যাবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে।
যোগাযোগের নম্বর:
☎ টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭
📠 ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১