নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ - দিগন্ত জার্নাল

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

দিগন্ত জার্নাল ডেস্ক:

জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। দলের আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নতুন রাজনৈতিক দল ও তার নেতৃত্বের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

মীম আক্তার বলেন, “ইতিহাসে দেখিনি বোনের কাঁধে ভাইয়ের লাশ। আমরা দুই বোনের কাঁধে ছিল ভাইয়ের লাশ।”

এরপর দলটির আংশিক কমিটির নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা রয়েছেন:

🔹 সিনিয়র যুগ্ম আহ্বায়ক: শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব
🔹 সিনিয়র যুগ্ম সদস্য সচিব: ডা. তাসনিম জারা, নাফিসা সরওয়ার রিভা
🔹 দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক: হাসনাত আব্দুল্লাহ
🔹 উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক: সারজিস আলম
🔹 মুখ্য সমন্বয়ক: নাসীরুদ্দীন পাটওয়ারী
🔹 সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক: আবদুল হান্নান মাসউদ

নাহিদ ইসলামের বক্তব্য:

সবশেষে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সাম্যের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সাম্যের, সম্ভাবনার বাংলাদেশের স্বপ্নের কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি।”

an adbox will go here