জাগ্রত কবি মুহিব খানের কবিতায় নীরব বিশ্রামের আকাঙ্ক্ষা - দিগন্ত জার্নাল

জাগ্রত কবি মুহিব খানের কবিতায় নীরব বিশ্রামের আকাঙ্ক্ষা

নিজস্ব প্রতিবেদক । দিগন্ত জার্নাল

জাগ্রত কবি মুহিব খান, যিনি একাধারে মাওলানা, কবি, লেখক, চিন্তক, রাষ্ট্রচিন্তাবিদ এবং সুর ও সংগীতের কিংবদন্তি, সম্প্রতি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি হৃদয়স্পর্শী কবিতা প্রকাশ করেছেন। কবিতায় তিনি মৃত্যুর পর কবরের নীরবতা ও আত্মজিজ্ঞাসার এক গভীর অনুভূতি তুলে ধরেছেন।

তিনি লেখেন—

“লোকেরা আমার কবরের পাশে দাঁড়িয়ে জানায় সালাম
আমি বলি, কেন জ্বালাতে এসেছ! একা তো ভালোই ছিলাম
সারাটি জীবন বিলিয়ে দিয়েছি স্রষ্টা ও সৃষ্টিকে
এবার না হয় নিজের জন্যে কিছুটা সময় নিলাম..”

এই কবিতার মধ্যে দুনিয়া ও পরকালের ভাবনা সমান্তরালে প্রতিফলিত হয়েছে। কবি বাংলাদেশের বর্তমান অরাজক পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা এবং ভেতর ও বহির্গত শত্রুদের গভীর ষড়যন্ত্রের বিষয়টি অনুভব করে বারংবার জাতিকে সতর্ক করেছেন। কিন্তু জাতিকে সত্য বোঝাতে বারবার ব্যর্থ হয়ে তিনি যেন ক্লান্ত। এই ক্লান্তি থেকে মুক্তির খোঁজে, তিনি এখন নিরব বিশ্রামে যেতে চান।

মুহিব খান তাঁর লেখনী ও সংগীতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত আছেন। তাঁর সৃষ্টি মানুষের হৃদয়ে দাগ কেটেছে, প্রেরণা যুগিয়েছে। বর্তমান অস্থির সময়ের মাঝে তাঁর এই অনুভূতি জাতির জন্য এক গভীর বার্তা বহন করে, যা পাঠকহৃদয়ে আলোড়ন তুলেছে।

an adbox will go here