সারা বিশ্বে একসঙ্গে রোজা ও ঈদ পালনের বিষয়ে চিন্তার আহ্বান তারেক রহমানের - দিগন্ত জার্নাল

সারা বিশ্বে একসঙ্গে রোজা ও ঈদ পালনের বিষয়ে চিন্তার আহ্বান তারেক রহমানের

দিগন্ত জার্নাল ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে একসঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা, তা নিয়ে দেশের ওলামা-মাশায়েখদের ভাবতে হবে। ২ ফেব্রুয়ারী ২০২৫ রোববার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, রমজান সংযম, ধৈর্য এবং মানবিকতা শেখায়। এটি আমাদেরকে সৃষ্টির যত্ন নেওয়ার শিক্ষা দেয়। তিনি আরও বলেন, খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে একই দিনে বড়দিন পালন করে। ওলামা-মাশায়েখদের অনুরোধ করবো, চিন্তা করুন—বিজ্ঞানের যুগে সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে রোজা ও ঈদ পালন করতে পারে কিনা।

এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির বিরুদ্ধে বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু লোক ওলামাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে, যা শুধু বিএনপি নয়, পুরো দেশকে দুর্বল করবে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতৃবৃন্দ ও বিশিষ্ট ওলামা-মাশায়েখরা।

an adbox will go here