আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় ডিপিএলে প্রাইম ব্যাংকের তিনজনের জরিমানা - দিগন্ত জার্নাল

আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় ডিপিএলে প্রাইম ব্যাংকের তিনজনের জরিমানা

দিগন্ত জার্নাল ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম দিনেই বিশৃঙ্খলা দেখা গেছে। সোমবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান প্রাইম ব্যাংকের কোচ, ম্যানেজার ও অধিনায়ক।

বিকেএসপির চার নম্বর মাঠে ফাহাদ হোসেন রান নিতে গিয়ে রান আউট হলে বিতর্কের সূত্রপাত। ওই সিদ্ধান্ত নিয়ে প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের, ম্যানেজার দেব চৌধুরি ও অধিনায়ক ইরফান শুক্কুর আম্পায়ারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্রিকেটাররা মাঠ ছেড়ে উঠে আসেন এবং ডাগআউটে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

এই ঘটনার জন্য প্রাইম ব্যাংকের কোচ জুবায়েরকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। একই পরিমাণ জরিমানা গুনতে হবে ম্যানেজার দেব চৌধুরি ও অধিনায়ক ইরফান শুক্কুরকেও। এছাড়া শুক্কুরকে ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

তবে হট্টগোলের মাঝেও ম্যাচটি জিতে নেয় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের দেওয়া ২১৬ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে ছুঁয়ে ফেলে দলটি। জয়ের নায়ক ছিলেন শামিম পাটোয়ারি, যিনি ৯৮ রানের অপরাজিত ইনিংস খেলেন।

an adbox will go here